জামায়াত

সরকার কি সংস্কার চায় না? আইনজীবীর বিস্ফোরক দাবি!

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, বর্তমান সরকার জনরায়ের প্রতি সম্মান না দেখিয়ে নানা রকম আইনি ব্যাখ্যা দাঁড় করাচ্ছে। তিনি মনে করেন, সরকার জুলাই সনদের বিরোধিতা করার পাশাপাশি সামগ্রিক কর্মকাণ্ডের মাধ্যমে সংস্কারের বিরুদ্ধেই অবস্থান নিয়েছে। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

সেমিনারে বক্তারা বলেন, জনগণ যে রায় দিয়েছে, সরকার তা বাস্তবায়নে দেরি করছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জনমত অবহেলা করলে সরকারকে জবাবদিহি করতে হবে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। আইনজীবী শিশির মনির ৭২-এর সংবিধানের সমালোচনা করে বলেন, এটি ক্ষমতার কেন্দ্রীকরণের ফলে সংকট তৈরি করেছে। তিনি রাষ্ট্রপতির ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতার জন্য ‘জুলাই সনদ’ বাস্তবায়নের উপর জোর দেন।

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ১৯৭২ সালের সংবিধান প্রণয়নে জনগণের মতামত নেওয়া হয়নি। আলোকচিত্রী শহীদুল আলম ‘জুলাই সনদ’কে দেশ মেরামতের একটি উপায় হিসেবে উল্লেখ করেন। পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন সংসদীয় দায়বদ্ধতা ও জনগণের কণ্ঠস্বরকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আইনি প্রশ্ন তুলে ‘জুলাই সনদ’কে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।

বক্তারা একমত হন যে, সরকার জনরায় বাস্তবায়নে বিলম্ব করলে দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দিতে পারে। তারা সরকারকে দ্রুত জনরায় বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button