অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন আলোচিত এই ক্রিকেটার! বিস্ফোরক ঘোষণা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার রসি ভ্যান ডার ডুসেন। ৩৭ বছর বয়সে তার এই আকস্মিক ঘোষণায় ক্রিকেট বিশ্বে তোলপাড় সৃষ্টি হয়েছে। তবে তিনি জানিয়েছেন, আগামীতেও ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাবেন।
নিজের বিদায়ী বার্তায় ডুসেন বলেন, ‘দক্ষিণ আফ্রিকার ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের কোচ ও মেন্টর হিসেবে দারুণ কিছু উপহার দিতে চাই। প্রোটিয়া জার্সি পরা আমার কাছে ছিল এক পরম সম্মানের। এটা আমার জীবনের জন্য একটি গর্বের বিষয়।’
২০১৮ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ডুসেনের। এরপর থেকে তিনি তিন ফরম্যাটে মোট ১৪৬টি ম্যাচ খেলেছেন। তার ব্যাট থেকে এসেছে ছয়টি সেঞ্চুরি ও ৩৩টি হাফ সেঞ্চুরি সহ মোট ৪৯৭০ রান। ডুসেনের এই সিদ্ধান্তে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী ফোলেটসি মোসেকি বলেন, ‘রসি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে অনেক স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে। তিনি সতীর্থ, প্রতিপক্ষ ও সমর্থকদের কাছ থেকে সবসময় সম্মান আদায় করেছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে তার অবদান অনস্বীকার্য, এজন্য তাকে ধন্যবাদ।’
ডুসেনের এই অবসর দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে একটি যুগের সমাপ্তি বলে মনে করছেন অনেকে। তার অনুপস্থিতি দলের জন্য বড় ধাক্কা হতে পারে।





