আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে ইরাকের নতুন চাল! ইউরোপে তেলের সয়লাব?

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই এক নতুন জ্বালানি রুট চালু করেছে ইরাক। দেশটির রাষ্ট্রীয় তেল বিপণন সংস্থা এসওএমও জানিয়েছে, সিরিয়া হয়ে স্থলপথে ইউরোপে তেল রপ্তানি পুনরায় শুরু হয়েছে। এই নতুন পথে প্রতিদিন ৫০ হাজার ব্যারেল ‘বাসরা মিডিয়াম’ অপরিশোধিত তেল রপ্তানির চুক্তি হয়েছে, যা ভবিষ্যতে আরও বাড়ানো হবে। সিরিয়ার আল-তানফ সীমান্ত দিয়ে জ্বালানি বহনকারী ট্রাক ইতোমধ্যে প্রবেশ শুরু করেছে এবং এই তেল বানিয়াস বন্দরের মাধ্যমে ইউরোপের বাজারে পৌঁছাবে। সিরিয়ার পেট্রোলিয়াম কোম্পানি জানিয়েছে, প্রথম বহরে ২৯৯টি ট্যাংকার রয়েছে। এই উদ্যোগকে আঞ্চলিক জ্বালানি করিডোর হিসেবে সিরিয়ার ভূমিকা পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button