আন্তর্জাতিক
**মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা! মার্কিন দূতাবাসে হঠাৎ হামলার পূর্বাভাস, দেশ ছাড়ার নির্দেশ**

ইরাকের রাজধানী বাগদাদে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হামলা হতে পারে—এমন আশঙ্কায় সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস। একটি বিবৃতিতে দূতাবাস জানিয়েছে, ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো রাজধানীর কেন্দ্রীয় এলাকায় হামলার পরিকল্পনা করতে পারে। সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে মার্কিন নাগরিক, ব্যবসা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, কূটনৈতিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো, হোটেল, বিমানবন্দরসহ যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট যেকোনো স্থানকে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ইরাকের সরকারি প্রতিষ্ঠান ও বেসামরিক জনগণও ঝুঁকির মধ্যে থাকতে পারে। দুই দিন আগে বাগদাদে এক মার্কিন সাংবাদিক অপহরণের ঘটনার পর এই সতর্কতা আরও জোরালো হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে, যুক্তরাষ্ট্রের দূতাবাস ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত দেশ ত্যাগের আহ্বান জানিয়েছে।





