জাতীয়
আলমগীরের জন্মদিনে চমক! যা আসছে সামনে, জানলে অবাক হবেন

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী চিত্রনায়ক আলমগীরের জন্মদিন উপলক্ষ্যে আসছে বিশেষ চমক। আগামীকাল ৩ এপ্রিল, এই সুপারস্টারের ৭৬তম জন্মদিন। ১৯৫০ সালে জন্ম নেওয়া আলমগীর ১৯৭৩ সালে ‘আমার জন্মভূমি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন। আড়াই শতাধিক সিনেমায় অভিনয় করে তিনি রেকর্ড ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। দীর্ঘ এই ক্যারিয়ারে নানা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন আলমগীর। জীবনের বিশেষ এই মুহূর্তে তিনি মাছরাঙা টেলিভিশনের ‘স্টার নাইট’ অনুষ্ঠানে অতিথি হয়ে আসছেন। এখানে নিজের বর্ণাঢ্য জীবন ও ক্যারিয়ার নিয়ে নতুন এবং অজানা অনেক তথ্য ফাঁস করবেন তিনি। অনুষ্ঠানে তাঁর সহকর্মী, বন্ধু এবং পরিবারের সদস্যরাও তাঁর জীবনের নানা স্মৃতিচারণ করবেন। এছাড়াও, আলমগীরের প্রিয় চলচ্চিত্রের অংশবিশেষ দেখানো হবে। অনুষ্ঠানটি শুক্রবার রাত ৯ টায় প্রচারিত হবে।





