জাতীয়

লিশে বড় নিয়োগ: ১৮০ সার্জেন্ট, ১০ হাজার কনস্টেবল দ্রু

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার এবং পুলিশ বাহিনীর সক্ষমতা বাড়াতে দ্রুত ১৮০ জন পুলিশ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীর বিভিন্ন শূন্যপদ পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ। এরই অংশ হিসেবে পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এছাড়াও, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী কনস্টেবল পদে ১০ হাজার নতুন সদস্য নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রচলিত পরীক্ষা পদ্ধতি অনুসরণ করেই এসব নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

এই ঘোষণার পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, পুলিশ অ্যাসোসিয়েশনের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে তাদের পোশাক পরিবর্তনের বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে এবং এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে। একইসাথে, সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে আইন-শৃঙ্খলা কমিটিগুলো পুনর্গঠনের জন্য নির্দেশনা জারি করা হয়েছে, যা স্থানীয় পর্যায়ে অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতেও দ্রুত এসব নিয়োগ সম্পন্ন করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিপুল সংখ্যক এই নিয়োগ দেশের বেকার যুবকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে এবং একইসঙ্গে পুলিশ বাহিনীর কর্মক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button