পেট্রোল পাম্পে তেল নেই, মন্ত্রীর কথায় বাড়ছে আতঙ্ক! সংসদে যা ঘটল

দেশের পেট্রোল পাম্পগুলোতে জ্বালানী তেলের তীব্র সংকট নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ)। বৃহস্পতিবার (২৫ মে ২০২৩) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে তিনি এই উদ্বেগজনক বিষয়টি উত্থাপন করেন।
সংসদে সম্পূরক প্রশ্নে হাসনাত আব্দুল্লাহ বলেন, জ্বালানী তেলের সংকট নেই বলে বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রী যে বিবৃতি দিয়েছিলেন, তা বাস্তবতার সঙ্গে মিলছে না। তিনি বলেন, “ক্রমান্বয়ে পাম্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আজ সিলেটের পাম্প বন্ধ হয়ে গিয়েছে। রাস্তায় গাড়ির দীর্ঘ সারি, সবাই প্রত্যাশিত সেবা পাচ্ছে না। দুঃখজনক বিষয় সরকার এই বিষয়টি এড়িয়ে যাচ্ছে।”
হাসনাত আব্দুল্লাহ মন্ত্রীর কাছে জানতে চান, তিনি কি গাড়ির দীর্ঘ সারি এবং বন্ধ হয়ে যাওয়া পাম্পগুলো দেখতে পাচ্ছেন না? কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে এবং তিনি সমস্যাটি স্বীকার করবেন কি না?
জবাবে বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, “আমরা প্রতিটি পাম্পে যে পরিমাণ তেল প্রতিদিন দেওয়ার কথা, সেই পরিমাণ তেল সাপ্লাই করা হচ্ছে। কিন্তু ইরান ঘটনার পর থেকে হঠাৎ করে বিক্রি বেড়ে গেছে। বিক্রি বেড়ে যাওয়ার ফলে এই পেট্রোল পাম্পে একদিন দেড় দিন লাগতো তেল বিক্রি করতে, এখন দুই ঘন্টায় শেষ হয়ে যায়।” মন্ত্রী আরও বলেন, “মানুষের যে প্যানিক বাইংটা শুরু হয়েছে, লাইন দেখা যায় কিন্তু পেট্রোল সাপ্লাই হয় না, এটা ঠিক না, পেট্রোল প্রতিদিন সাপ্লাই করা হয়।”
তবে এই বক্তব্যে সংকট নিরসনের কোনো সুনির্দিষ্ট আশ্বাস না থাকায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।





