জাতীয়

হাদি হত্যা: ১৯ এপ্রিল পর্যন্ত কি আরও পিছিয়ে গেল তদন্ত?

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৯ এপ্রিল। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই আদেশ দেন।

রাজধানীর পল্টন থানায় দায়ের হওয়া এই মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল বৃহস্পতিবার। কিন্তু, তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত এই সিদ্ধান্ত নেন। এর আগেও বেশ কয়েকবার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছানো হয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন শরীফ ওসমান বিন হাদি। তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর তাকে গুলি করা হয়। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরবর্তীতে এ মামলা হত্যা মামলায় রূপান্তরিত হয়।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button