এলপিজির দাম বেড়ে সর্বনিন্ম দশা! সাধারণ মানুষের কি হবে?

দেশের বাজারে এক লাফে ৩৮৭ টাকা বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক নতুন এই সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনে বড় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭২৮ টাকা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে এলপিজির নতুন এই দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দর সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে। এর আগে গত ২ মার্চ সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সে সময় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা অপরিবর্তিত রাখা হয়েছিল। এছাড়া ভোক্তা পর্যায়ে ৩ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
এই আকস্মিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষকে ব্যাপক ভোগান্তির মুখে ফেলেছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর উপর এর তীব্র প্রভাব পড়বে।





