জামায়াত

বড় বিক্ষোভের ডাক! রাজধানীতে যা ঘটতে চলেছে, জানলে অবাক হবেন

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আবারও উত্তাল হতে চলেছে রাজধানী ঢাকা। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট আগামী শনিবার বাদ আসর বায়তুল মোকাররমের উত্তর গেটে এক বিশাল বিক্ষোভ-সমাবেশ আয়োজন করেছে। এই কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

জানা গেছে, বুধবার সংসদ অধিবেশনে বিশেষ কিছু ইস্যুতে সরকারি দলের আচরণে ক্ষোভ দেখিয়ে সংসদ থেকে ওয়াকআউট করে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দল। সংসদ সদস্য ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, গণভোটের রায় নিয়ে সরকারি দলের কর্মকাণ্ডে তারা বিস্মিত ও মর্মাহত। মূলতবি প্রস্তাব নিয়ে আলোচনার পর জোট আদেশ জারি না করা এবং বিরোধী দলীয় নেতাকে ভুলভাবে উপস্থাপন করার প্রতিবাদেই এই ওয়াকআউট বলে জানা গেছে।

এই পরিস্থিতিতে, জোটের পক্ষ থেকে নাগরিক অধিকার আদায়ে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। শনিবারের এই সমাবেশ দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button