জামায়াত

জুলাই সনদ নিয়ে সরকার কী করছে? ফাঁস হলো জামায়াত নেতার চরম হুঁশিয়ারি!

সরকার জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা করলে জনগণ নতুন করে লড়াই শুরু করবে এবং আবারও রাজপথে নেমে আসবে এমন সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর তেজগাঁও কলেজ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের একটি অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন।

সাইফুল আলম খান মিলন বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতনের পর দেশে আইনের শাসন ও ন্যায়বিচার ফিরে আসবে বলে আশা করা হয়েছিল। জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের মাধ্যমে রাজনীতিতে একটি নতুন ধারার সৃষ্টি হওয়ার কথা ছিল। কিন্তু ক্ষমতাসীনদের ফ্যাসিবাদী মনোভাবের কারণে সব অর্জন নষ্ট হতে বসেছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার একই অধ্যাদেশের অধীনে অনুষ্ঠিত নির্বাচনকে বৈধ বললেও জুলাই সনদ ও গণভোটকে অসাংবিধানিক বলছে। অথচ বিএনপিই প্রথম দেশে গণভোটের আয়োজন করেছিল।

তিনি সরকারকে সময় থাকতে শুভবুদ্ধির পরিচয় দিয়ে গণরায়ের প্রতি সম্মান প্রদর্শন করে অবিলম্বে সংবিধান সংস্কার কমিশন গঠনপূর্বক জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের আহ্বান জানান। অন্যথায় তাদের জন্য করুণ পরিণতি অপেক্ষা করছে বলে তিনি হুঁশিয়ারি দেন।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জুলাই সনদের পক্ষে ৪ কোটি ৮০ লাখ মানুষ স্বতঃস্ফূর্তভাবে গণরায় প্রদান করলেও সরকার তা বাস্তবায়নে গড়িমসি করছে। রাষ্ট্রপতি গণভোট অধ্যাদেশ জারি করলেও ক্ষমতাসীনরা তা মানছে না, বরং সরকারি দলের মন্ত্রী-এমপিরা আইনের অপব্যাখ্যা করে সংসদে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং গণরায়ের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করছে। তিনি সরকারকে টালবাহানা বাদ দিয়ে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। অন্যথায় জনগণই সরকারকে গণরায় বাস্তবায়নে বাধ্য করবে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button