আন্তর্জাতিক
ইরান দিল ‘চরম, বিস্তৃত ও ধ্বংসাত্মক’ হামলার হুঁশিয়ারি, কাঁপছে বিশ্ব!

যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে লক্ষ্য করে ‘চরম, বিস্তৃত ও ধ্বংসাত্মক’ হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর এক মুখপাত্র বিবৃতিতে বলেছেন, ওয়াশিংটন ও তেলআভিভ ‘তুচ্ছ’ লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। তিনি আরও জানান, তেহরানের সামরিক সক্ষমতা এবং সরঞ্জামের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কাছে যে তথ্য রয়েছে, তা অসম্পূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের অস্ত্রের ভান্ডার কমে যাওয়ার দাবিও প্রত্যাখ্যান করেছেন তিনি। মুখপাত্র জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে তাদের আগ্রাসনের জন্য চড়া মূল্য দিতে হবে।





