জাতীয়

হামের প্রকোপ বাড়তেই স্কুল বন্ধের দাবিতে হাইকোর্টে রিট! ঝরল ৪৭ শিশুর প্রাণ

সারাদেশে হামের প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ায় স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। জনস্বাস্থ্য রক্ষায় এই পদক্ষেপ জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সাথে, হামে আক্রান্ত হয়ে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনেরও আবেদন জানানো হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) আইনজীবী লতিফ জাহান পূর্ণিমা এই রিট আবেদনটি করেন। রিটে স্বাস্থ্য মন্ত্রণালয় ও পরিবার কল্যাণ বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।

আদালতে দাখিলকৃত রিটে বলা হয়েছে, হামের প্রকোপ, সংক্রমণের পরিমাণ, টিকাদানের হার, টিকার প্রাপ্যতা এবং এ পর্যন্ত গৃহীত পদক্ষেপসমূহ উল্লেখ করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিতে হবে। এছাড়া, টিকাদান কাভারেজ নিশ্চিত করতে ব্যর্থতা, টিকার ঘাটতি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে বিলম্বের কারণ অনুসন্ধানে একটি স্বাধীন ও সময়সীমাবদ্ধ তদন্ত পরিচালনার জন্যও আদালতের কাছে নির্দেশনা চাওয়া হয়েছে। এই ঘটনা জনমনে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে এবং শিশুদের সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button