রাজশাহী বিভাগ

কাজিপুরে অবৈধ তেল বিক্রেতার বাড়িতে হানা! যা মিলল জানলে চমকে উঠবেন

সিরাজগঞ্জের কাজিপুরে একটি অনুমোদনহীন তেলের দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে সোনামুখী বাজারের পূর্বপাশের রাস্তা সংলগ্ন মেসার্স এসআর ফুয়েল ট্রেডার্স-এ এই অভিযান চালানো হয়। আদালত প্রায় ১ হাজার ৭২৯ লিটার ডিজেল ও পেট্রোল জব্দ করেছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে তিন ঘণ্টাব্যাপী চলা এই অভিযানে অবৈধভাবে মজুত করা ৫টি ড্রাম থেকে প্রায় ১ হাজার ৩৩ লিটার পেট্রোল এবং ৬৯৪ লিটার ডিজেল উদ্ধার করা হয়। দোকান মালিক শাহা আলম তেল মজুতের স্বপক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি এবং নিজের দোষ স্বীকার করলে আদালত তাকে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১)ক ধারা অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করেন।

অভিযুক্ত শাহা আলম তাৎক্ষণিক জরিমানা পরিশোধ করেছেন। ইউএনও মোস্তাফিজুর রহমান জানান, এই ব্যবসায়ী অবৈধভাবে তেল মজুত করে ভোরে গোপনে উচ্চমূল্যে বিক্রি করতেন। জব্দকৃত তেল সিরাজগঞ্জ পাম্পে এবং বিক্রিত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button