জাতীয়

ফেসবুকে ছড়িয়ে পড়ল মন্ত্রণালয়ের ভুয়া আদেশ! যা জানলে চমকে যাবেন

সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নামে একটি ভুয়া আদেশপত্র ছড়িয়ে পড়েছে। এতে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মানসুর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে স্পষ্ট করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে সরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন এনে সপ্তাহে তিন দিন অফিস চালুর বিষয়ে ১ এপ্রিল একটি স্মারকপত্র সামাজিক মাধ্যমে প্রচারিত হয়েছে। তবে, এ ধরনের কোনো আদেশ বা চিঠি তাদের পক্ষ থেকে জারি করা হয়নি। তাই এ সংক্রান্ত গুজব বা ভুয়া তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button