আন্তর্জাতিক

পাকিস্তানে হঠাৎ যা ঘটল! ৮ সন্ত্রাসী নিহত, ভারতের দিকে অভিযোগের তীর

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর এক ধারাবাহিক অভিযানে ভারতীয় মদদপুষ্ট আট সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বৃহস্পতিবার উত্তর ওয়াজিরিস্তান জেলায় এই অভিযান পরিচালিত হয়। আইএসপিআর-এর এক বিবৃতিতে জানানো হয়, নিরাপত্তা বাহিনী কার্যকরভাবে সন্ত্রাসী দলটিকে মোকাবিলা করে এবং আটজনকে গুলি করে হত্যা করে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, আফগানিস্তানের তালেবান সরকারকে তাদের দায়িত্ব পালন করতে হবে এবং সন্ত্রাসীরা যাতে আফগান ভূমি ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করার পাশাপাশি পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসবাদ পরিচালনায় তাদের নাগরিকরা যাতে জড়িত না হতে পারে, সে বিষয়েও কাবুলের পদক্ষেপ নেওয়া উচিত।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button