চট্টগ্রাম বিভাগ

কুকুরকে লাথি মারায় যা ঘটল… চাঞ্চল্যকর মৃত্যু!

কুমিল্লার দেবিদ্বারে এক মর্মান্তিক ঘটনায় শুধুমাত্র একটি কুকুরকে লাথি মারার প্রতিবাদ করায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পূর্ব নারায়ণপুর গ্রামে এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিহত জুলুস মিয়া (৫৫) পূর্ব নারায়ণপুর গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে। বুধবার (১ এপ্রিল) রাতে আশরবের বাড়ির সামনে একটি চায়ের দোকানে এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, একই গ্রামের কামাল (৩৫) একটি কুকুরকে লাথি মারলে এর প্রতিবাদ করেন জুলুস মিয়া। এই প্রতিবাদকে কেন্দ্র করে দুজনের মধ্যে প্রথমে তীব্র বাদানুবাদ শুরু হয়, যা পরবর্তীতে হাতাহাতিতে রূপ নেয়। সংঘর্ষ চলাকালীন সময়ে কামাল জুলুস মিয়ার অণ্ডকোষে লাথি মারলে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার এই ঘটনায় তীব্র শোক প্রকাশ করেছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানিয়েছেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button