জাতীয়

**হঠাৎ এই সিদ্ধান্ত! রাত ৮টার পর বন্ধ সব দোকান-শপিং মল, দেশজুড়ে চাঞ্চল্য**

আন্তর্জাতিক জ্বালানি সংকটের কথা মাথায় রেখে সরকারকে সহযোগিতার লক্ষ্যে এক অভূতপূর্ব সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। এবার থেকে রাজধানীসহ সারাদেশের সকল দোকান, বাণিজ্য বিতান এবং শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধ রাখতে হবে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে সমিতি।

তবে, এই সিদ্ধান্তের আওতায় পড়ছে না হোটেল, ফার্মেসি, কাঁচাবাজার এবং অন্যান্য জরুরি সেবার দোকানগুলো। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ব্যবসায়ীদের এই সহযোগিতা সরকারের গৃহীত পদক্ষেপের অংশ। এর আগে, ব্যবসায়ীরা বিদ্যুৎ সাশ্রয়ে আলোকসজ্জা কমানোর প্রতিশ্রুতিও দিয়েছিলেন। সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য হোম অফিস, সাপ্তাহিক ছুটির দিন বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের মতো বিভিন্ন পদক্ষেপ নিয়েও চিন্তাভাবনা চলছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button