আন্তর্জাতিক

আরব সাগরে চীন-পাকিস্তানের গোপন মহড়া! যুদ্ধের মধ্যেই কেন এই প্রস্তুতি?

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই আরব সাগরে সাতদিনের বিশাল নৌ মহড়া সম্পন্ন করেছে চীন ও পাকিস্তান। বুধবার শেষ হওয়া এই মহড়া নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে, যখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নড়বড়ে, তখন এই দ্বিপাক্ষিক নৌ মহড়ার প্রকৃত উদ্দেশ্য কী, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

দুই দেশের নৌবাহিনীর মধ্যে সমন্বয় ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার কথা বলা হলেও, ‘সি গার্ডিয়ান-৪’ নামের এই মহড়ায় বহুমাত্রীয় হুমকির বিরুদ্ধে বিমান প্রতিরক্ষা মহড়া, সাবমেরিনের সঙ্গে অপারেশন, প্রচলিত নৌ-যুদ্ধ এবং সরাসরি গোলাবর্ষণ অন্তর্ভুক্ত ছিল। ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, মহড়ার মূল লক্ষ্য ছিল ‘আন্তঃকার্যক্ষমতা ও সামুদ্রিক সহযোগিতা’ বাড়ানো। করাচিতে পাঁচ দিনের বন্দর পর্ব এবং উত্তর আরব সাগরে দুই দিনের সমুদ্র পর্বের মাধ্যমে এই মহড়া সম্পন্ন হয়েছে।

মহড়ার শেষে একটি সমন্বিত টহলের মাধ্যমে দুই দেশ আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। তবে, বিশ্বজুড়ে যখন যুদ্ধ ও সংঘাতের আবহাওয়া, তখন এই দুই দেশের এত বড় নৌ মহড়া বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button