আন্তর্জাতিক

ইরানের ১০ মিসাইল হামলায় ইজরাইলে তোলপাড়! যা ঘটল রাতে

মধ্য ইসরাইলে প্রায় ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। শনিবার ইসরাইলি সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। এটিকে যুদ্ধের শুরুর দিকের পর সবচেয়ে বড় হামলা হিসেবে উল্লেখ করা হয়েছে।

সামরিক বাহিনীর দাবি, অধিকাংশ ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে কিছু ক্ষেপণাস্ত্র ‘নির্ধারিত প্রোটোকল’ মেনে খোলা এলাকায় আঘাত হানতে দেওয়া হয়েছে। জরুরি সেবা দলগুলো বিভিন্ন স্থানে আঘাত হানার খবর পেয়ে সাড়া দিচ্ছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে ইরানের হামলায় সাধারণত মাত্র ৩টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হতো, যা এবার তুলনামূলক বড় আকারে চালানো হয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button