জাতীয়

গণভোট উপেক্ষা করলে দেশ বাঁচবে কি? আ স ম রবের হুঁশিয়ারি!

জনগণের রায় উপেক্ষা করলে দেশে এক বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, ২০০৭ সালের রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থানের পর জাতীয় সনদ বাস্তবায়নের প্রশ্নে যে গণভোটের অঙ্গীকার ছিল, তা সুনির্দিষ্ট ও সকল রাজনৈতিক দল কর্তৃক সমর্থিত ছিল। বুধবার (গতকাল) গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।

আ স ম রব বলেন, এই গণঅভ্যুত্থান ছিল জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে রাষ্ট্রক্ষমতার উৎস পুনর্নির্ধারণের এক ঐতিহাসিক প্রয়াস। জনগণের সঙ্গে সম্পাদিত ‘সামাজিক চুক্তি’র (Social Contract) চরম অবমাননা হবে এই প্রতিশ্রুতি থেকে বিচ্যুতি। তিনি আরও বলেন, রাষ্ট্রের বৈধতা জনগণের সরাসরি সম্মতি ও অংশগ্রহণ থেকেই উদ্ভূত হয়। জাতীয় সনদ কোনো নীতিপত্র নয়, এটি শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবী জনগণের সম্মিলিত আকাঙ্ক্ষার প্রতিফলন। এর চূড়ান্ত ও নৈতিক বৈধতা কেবল জনগণের সরাসরি রায় থেকেই আসতে পারে, অন্য কোনো প্রশাসনিক প্রক্রিয়া এর বিকল্প হতে পারে না।

জেএসডির সভাপতি আরও বলেন, ক্ষমতাসীন সরকার যদি গণভোটের রায়ের বাধ্যবাধকতা এড়িয়ে যায় বা ভিন্ন কোনো অজুহাতে স্থগিত করে, তবে তা অনিবার্যভাবে গভীর ‘জন-আস্থার সংকট’ তৈরি করবে। ইতিহাস বলে, যখনই রাষ্ট্র ও রাজনীতির মধ্যে দূরত্বের দেয়াল তৈরি হয়েছে, তখনই তা ভয়াবহ বিস্ফোরণ ও বিপজ্জনক পরিস্থিতির জন্ম দিয়েছে।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনমত উপেক্ষা করে কোনো হঠকারী পথে না গিয়ে জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করুক। ঘোষিত অঙ্গীকার রক্ষা করাই সরকারের রাজনৈতিক সততার একমাত্র মানদণ্ড।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button