জাতীয়

সংবিধান বদলাতে বিশেষ কমিটি! সংসদে যা ঘটবে, কেউ ভাবেনি!

দেশের সংবিধান সংশোধনের জন্য দ্রুত একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, এই কমিটিতে সব দলের আনুপাতিক হারে প্রতিনিধি রাখার পাশাপাশি স্বতন্ত্র সদস্যদেরও অন্তর্ভুক্ত করা হবে। বুধবার জাতীয় সংসদের এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

সবপক্ষের মতামত নিয়ে এই কমিটি গঠন করা হবে উল্লেখ করে চিফ হুইপ বলেন, আগামী রোববারের মধ্যেই এ বিষয়ে অগ্রগতি দেখা যেতে পারে। কমিটির সদস্য সংখ্যা ১৮ থেকে ২০ জন হতে পারে, তবে এটি এখনো চূড়ান্ত নয়। সরকারি ও বিরোধী দলের আইন বিশেষজ্ঞরা এই কমিটিতে থাকবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

সংবিধান সংশোধনকে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে যাতে বারবার সংশোধনের প্রয়োজন না হয়। সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের অংশগ্রহণ প্রসঙ্গে চিফ হুইপ বলেন, তাদের এই অবস্থান সঠিক হবে না। তিনি জোর দিয়ে বলেন, সংবিধান সংশোধন করতেই হবে এবং এই প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ অপরিহার্য। ‘এক হাতে যেমন হ্যান্ডশেক হয় না,’ তেমনি সংবিধান সংশোধনের জন্যও সব পক্ষের অংশগ্রহণ প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, বিরোধী দল এই কমিটিতে থাকবে, কারণ সংবিধান সংশোধন ছাড়া অন্য কোনো পথ খোলা নেই।

এই সংশোধনের উদ্দেশ্য দেশের জনগণের কল্যাণ, এতে প্রধানমন্ত্রী বা অন্য কারো ব্যক্তিগত কোনো সুবিধা-অসুবিধা হবে না বলে তিনি জানান। চিফ হুইপ আরও বলেন, সরকারি দল সংসদকে কার্যকর করতে চায় এবং সংসদীয় পদ্ধতির মাধ্যমে দেশের সব সমস্যা সমাধান করতে আগ্রহী।

এছাড়াও, বৈঠকে সংসদ অধিবেশন কক্ষে শব্দ দূষণ রোধে উন্নত সাউন্ড সিস্টেম স্থাপন এবং ইন্টারনেটের ধীরগতি দূর করার সুপারিশ করা হয়। সংসদ এলাকায় পর্যাপ্ত সুপেয় পানি সরবরাহ ও সংসদ সদস্যদের আবাসন বরাদ্দের বিষয়েও আলোচনা হয়।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button