আন্তর্জাতিক

ন্যাটো ছাড়ার ঘোষণায় তোলপাড়! ট্রাম্পের ‘কাগুজে বাঘ’ মন্তব্যে বিশ্বজুড়ে তোলপাড়

উত্তর আটলান্টিক সামরিক জোট ন্যাটো (NATO) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করার বিষয়টি তিনি গভীরভাবে বিবেচনা করছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ন্যাটোকে ‘কাগুজে বাঘ’ অ্যাখ্যা দিয়ে বলেন, তিনি কখনোই এই জোটের দ্বারা প্রভাবিত হননি। এমনকি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও এটি জানেন। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষিতে ন্যাটোর সদস্যপদ পুনর্বিবেচনার বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, এটি পুনর্বিবেচনার বাইরে চলে গেছে। তিনি যুক্তরাজ্যের সামরিক সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন এবং তাদের নৌবাহিনীকে অকার্যকর বলে মন্তব্য করেন। ট্রাম্পের এই মন্তব্য বিশ্ব রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিতে পারে, কারণ ন্যাটো দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে সামরিক সহযোগিতার মূল ভিত্তি হিসেবে কাজ করছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button