চট্টগ্রাম বিভাগ
বগি বিচ্ছিন্ন হয়ে ১ কি.মি. দূরে ট্রেন! যাত্রীদের চরম ভোগান্তি, রক্ষা পেলেন হাজারো

বুধবার সকালে সিলেটের ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনের তিনটি বগি কুমিল্লার হাসানপুর স্টেশন সংলগ্ন এলাকায় বিচ্ছিন্ন হয়ে যায়। সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ট্রেনটি বগি বিচ্ছিন্ন অবস্থায় প্রায় ১ কিলোমিটার দূরে চলে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী। বিচ্ছিন্ন হওয়া বগির পাশেই ছিল ‘গার্ড ব্রেক’ বগি, যেখানে ট্রেন পরিচালক বা গার্ড থাকেন এবং যেখানে ক্যান্টিন ও ১৫টি যাত্রীর আসন রয়েছে। ট্রেনটি প্রায় ২ ঘণ্টা পর উদ্ধারকারী দলের সহায়তায় বগিগুলো পুনরায় সংযুক্ত করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। সকাল ৬টা পাঁচ মিনিটে হাসানপুর স্টেশন পার হওয়ার কিছুক্ষণ পরই ট্রেনের এই ঘটনা ঘটে। উদ্ধার কাজের পর প্রায় ২০ মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।





