মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যেই ইসরায়েলে তৃতীয় হামলা! যৌথভাবে কে দিল হুতিদের সঙ্গ?

ইয়েমেনি হুথি বিদ্রোহীরা আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তাদের দাবি, এই হামলাটি তারা ইরান ও লেবাননের হিজবুল্লাহর সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছে। চলমান মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে এটি ছিল হুথি বিদ্রোহীদের তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা।
ইয়েমেনি হুতি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক ভিডিও বিবৃতিতে ইসরায়েলের অভ্যন্তরে এটি তাদের তৃতীয় সামরিক অভিযান বলে দাবি করেছেন। তিনি জানান, এই অভিযানের অংশ হিসেবে ইসরায়েলের ‘সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ’ সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তিনি আরও বলেন, এই অভিযানটি তাদের ইরানের ও লেবাননের হিজবুল্লাহর মুজাহিদ ভাইদের সঙ্গে যৌথভাবে সম্পন্ন হয়েছে।
এই হামলা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে। ইরান ও হিজবুল্লাহর মতো শক্তিশালী মিত্রদের অংশগ্রহণের বিষয়টি আঞ্চলিক সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়েছে।





