চট্টগ্রাম বিভাগ

মেঘনায় ধরা পড়লেন ৯ জেলে, অবৈধ জালে কী ঘটল?

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীর জহিরাবাদ, চর উমেদ ও আমিরবাদ এলাকায় অভিযান চালিয়ে ৯ জেলেকে আটক করেছে প্রশাসন। মঙ্গলবার দিবাগত রাতে পরিচালিত এই অভিযানে তাদের কাছ থেকে ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ফেলা হয়।

আটককৃত প্রত্যেক জেলেকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নৌকা তিনটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন শরিয়তপুর জেলার মো. সুজন (২০), রবিউল হোসেন (৩৮), আলী আজগর ঢালী (২৪), মরু হাওলাদার (৪০); ভোলা জেলার আব্বাস হোসেন (২৭); এবং চাঁদপুর জেলার মতলব উত্তরের রুবেল হোসেন (২৭), ফেয়ার হোসেন (৪০), আক্তার হোসেন (২৫), ইয়াজল হোসেন (৪০)।

সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস এবং মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আল আমিন উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button