জাতীয়

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় যা ঘটল… বাংলাদেশের পাশে আসছে বড় বন্ধু!

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে যে সংকট দেখা দিয়েছে, তা মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (১ এপ্রিল) যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাস থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তরে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট আলোচনা করেন। পররাষ্ট্রমন্ত্রী এ সময় বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটার কারণে বাংলাদেশের জ্বালানি খাত যে চাপের মুখে রয়েছে, তা তুলে ধরেন। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন তিনি।

জবাবে মার্কিন জ্বালানিমন্ত্রী জানান, বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে তারা অবগত এবং এই চ্যালেঞ্জ মোকাবিলায় পাশে থাকার ব্যাপারে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও জানান, বাংলাদেশের উত্থাপিত বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বৈঠকে দীর্ঘমেয়াদী জ্বালানি সহযোগিতার বিষয়টিও আলোচনায় আসে। বিশেষ করে বাংলাদেশের জন্য নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি আমদানির সুযোগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে দুই পক্ষ মতবিনিময় করে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button