ময়মনসিংহ বিভাগ

ফুলবাড়ীয়ায় লড়ি-অটোরিকশার ভয়ংকর সংঘর্ষে কলেজ শিক্ষকসহ নিহত ২, তোলপাড়

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় লড়ি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষকসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে ময়মনসিংহ-ফুলবাড়ীয়া সড়কে দাপুনিয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরও চার যাত্রী। স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়েছে শোকের ছায়া।

নিহতদের মধ্যে রয়েছেন ফুলবাড়ীয়া কলেজের ইংরেজি সাহিত্যের প্রভাষক সারোয়ার এ কাইয়ুম (৫৫) এবং উপজেলার পুটিজানা এলাকার আবু বক্করের মেয়ে শিফা আক্তার (২৭)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দাপুনিয়া থেকে ছেড়ে আসা একটি বেপরোয়া ট্রাক লড়ির সাথে ফুলবাড়ীয়া থেকে আসা একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। প্রবল সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। অটোরিকশায় থাকা যাত্রী কলেজ প্রভাষক সারোয়ার ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শিফা আক্তার নামে অন্য এক নারীর মৃত্যু হয়। আহত বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।

ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম এ ঘটনা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে ঘাতক লরি ও সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button