আন্তর্জাতিক
কাতারে ঘটল একি! ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় তেলের ট্যাঙ্কার ধ্বংসের পথে, রাতের আঁধারে যা হলো

কাতারকে লক্ষ্য করে ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তেলবাহী একটি ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে তিনটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, যার মধ্যে একটি ট্যাঙ্কারে আঘাত হানে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মন্ত্রণালয় আরও জানায়, দুটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। তৃতীয় ক্ষেপণাস্ত্রটি কাতারএনার্জির ইজারা নেওয়া একটি ট্যাঙ্কারে আঘাত করে। তবে, ট্যাঙ্কারটির ২১ জন ক্রু সদস্যকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে, যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছিল যে জাহাজটি বাম দিকে আঘাতপ্রাপ্ত হয়েছে, তবে সকল নাবিক নিরাপদে আছেন। সংস্থাটি আরও জানিয়েছে যে কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করছে এবং এর কোনো পরিবেশগত প্রভাব নেই।





