হঠাৎ যা ঘটল আজহারির সাথে! অস্ট্রেলিয়া ছেড়ে যেতে হলো কেন?

অস্ট্রেলিয়া সরকার বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় আলোচক মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করেছে এবং তাকে দেশত্যাগের নির্দেশ দিয়েছে। বুধবার (১ এপ্রিল) ডেইলি মেইলে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ‘লিগ্যাসি অব ফেইথ’ সিরিজের অংশ হিসেবে অস্ট্রেলিয়ার ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরা সফর করছিলেন আজহারি। সফরের মাঝপথে দেশটির সরকার তাকে এই নির্দেশ দেয়। গতকাল মঙ্গলবার তার ভিসা বাতিল করা হয় এবং তিনি বর্তমানে অস্ট্রেলিয়া ত্যাগের অপেক্ষায় রয়েছেন। এর আগে যুক্তরাজ্যে প্রবেশে এবং বাংলাদেশে প্রকাশ্যে ধর্মীয় সমাবেশে বক্তব্য দেওয়ার ক্ষেত্রেও তার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। অস্ট্রেলিয়ায় তার সফর সোমবার রাতে ব্রিসবেনে বক্তব্যের মাধ্যমে শুরু হয়েছিল। ৩ এপ্রিল মেলবোর্ন, ৪ এপ্রিল সিডনি এবং ৬ এপ্রিল ক্যানবেরায় তার আরো আলোচনা হওয়ার কথা ছিল।





