ইরানের সিদ্ধান্তে বদলে যাচ্ছে বাংলাদেশের ৬ জাহাজের ভাগ্য! অবশেষে মিলল বড় ছাড়পত্র?

হরমুজ প্রণালীতে আটকে থাকা বাংলাদেশের ৬টি জাহাজ অবশেষে পার হওয়ার অনুমতি পেয়েছে। বুধবার ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী এ তথ্য নিশ্চিত করেছেন। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই এই বড় ঘোষণা এলো।
ঢাকায় এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত জানান, ইরানের নিরাপত্তা কাউন্সিল বাংলাদেশের জাহাজগুলোকে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিয়েছে। তিনি আরও বলেন, ছয়টি বাংলাদেশি জাহাজকে নিরাপদে ফেরত আনার জন্য ইরান ও বাংলাদেশ একযোগে কাজ করছে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি। যুদ্ধ পরিস্থিতির ব্যাপারে বাংলাদেশের উদ্বেগের সঙ্গে একমত পোষণ করে রাষ্ট্রদূত জানান, এই সংকট মোকাবেলায় আন্তর্জাতিকভাবে নিন্দা জানানো প্রয়োজন। বাংলাদেশিদের ফেরত আনার ক্ষেত্রে সহযোগিতার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।





