ঢাকা বিভাগ
রাতের অন্ধকারে যা ঘটল কামরাঙ্গীরচরে… কিশোরের মৃত্যুতে তোলপাড়

রাজধানীর কামরাঙ্গীচর এলাকায় ব্যাটারিচালিত একটি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে এই দুর্ঘটনা ঘটে। নিহত জুবায়ের (১৩) তার বন্ধুকে সাথে নিয়ে বাড়ির পাশের গ্যারেজে রাখা ভ্যানটি চালানোর চেষ্টা করছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি উল্টে গেলে গুরুতর আহত হয় জুবায়ের। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পুলিশ লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





