ঢাকা বিভাগ

শেষ ভর্তি! জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৫ম মেধা কোটায় ভর্তির সময় বাড়ল?

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তিচ্ছুদের জন্য একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পঞ্চম পর্যায়ের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে, যা শিক্ষার্থীদের জন্য শেষ সুযোগ বলে মনে করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের অনুমোদনক্রমে এই বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ইউনিট এ, বি, সি, ডি ও ই-তে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ২ এপ্রিল দুপুর ১২টা থেকে ৬ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীদের নিজ নিজ প্যানেলে লগইন করে ভর্তি ফরম পূরণ এবং ভর্তি ফি জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও, ২ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত (বিশ্ববিদ্যালয় খোলা থাকা সাপেক্ষে) প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট ডিন অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে।

ভর্তি ফি অনুষদভেদে ভিন্ন ভিন্ন। বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের জন্য ১২,৬৩০ টাকা, বিজনেস স্টাডিজ অনুষদের জন্য ১০,৬৩০ টাকা, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের জন্য ১০,৬৩০ টাকা এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন, সংগীত ও নাট্যকলা ও চারুকলা অনুষদের জন্য ১২,৬৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র, ভর্তি পরীক্ষার প্রত্যবেক্ষক স্বাক্ষরিত অ্যাডমিট কার্ড, অনলাইন ভর্তি ফরমের প্রিন্ট কপি এবং সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে।

আসন খালি থাকা সাপেক্ষে আগামী ৮ এপ্রিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৬ষ্ঠ মেধা তালিকা প্রকাশ করবে। এই পরিবর্তন শিক্ষার্থীদের মধ্যে নতুন আশা জাগিয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button