রাজশাহী বিভাগ
সীমান্তে মিলল বিপুল তেল: ভারতে পাচারকালে আটক, তোলপাড়!

নওগাঁর সাপাহারে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও পাচার রোধে পুলিশ ও উপজেলা প্রশাসনের কড়া নজরদারি শুরু হয়েছে। পদ্মা, মেঘনা ও যমুনা—এই তিনটি ফিলিং স্টেশনে বিশেষ নজর রাখা হচ্ছে। সীমান্ত এলাকায়ও বাড়ানো হয়েছে তৎপরতা, যাতে কোনোভাবেই জ্বালানি তেল ভারতে পাচার হতে না পারে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিশ্ববাজারের বর্তমান অস্থিরতার সুযোগ নিয়ে একটি অসাধু চক্র বেশি দামে বিক্রির আশায় জ্বালানি তেল মজুত ও সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা করছিল। এই পরিস্থিতিতে জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করছে প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার রুমেনা রিয়াজ জানিয়েছেন, নজরদারির পাশাপাশি স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে বিশেষভাবে কাজে লাগানো হয়েছে। এই ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।





