ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন চাল! যা দেখে হতবাক বিশ্ব!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সামরিক কৌশল নিয়ে নতুন তথ্য উঠে এসেছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ‘এপিক ফিউরি’ বিষয়ক ব্রিফিংয়ে এমন ইঙ্গিত পাওয়া গেছে, যা আসলে শতবছর আগের এক যুদ্ধবিদের পরিকল্পনার প্রতিধ্বনি। ১৯২১ সালে ইতালীয় জেনারেল জুলিও ডুয়ে তার ‘দ্য কমান্ড অব দ্য এয়ার’ গ্রন্থে উল্লেখ করেছিলেন, ভবিষ্যতে যুদ্ধের জয়-পরাজয় নির্ধারিত হবে আকাশপথে বড় পরিসরের হামলার মাধ্যমে। যেখানে শুধু সামরিক নয়, বেসামরিক স্থাপনা ও সরবরাহ ব্যবস্থাকেও লক্ষ্যবস্তু করা হবে। ডুয়ে মনে করতেন, একটি যুদ্ধ কারখানা ধ্বংস করা গুলি চালানোর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। তার মতে, কোনো প্রজাতিকে নিশ্চিহ্ন করতে হলে পাখির ডিম ও বাসা ধ্বংস করার মতো কার্যকর পদ্ধতি গ্রহণ করতে হবে।
যদিও পিট হেগসেথ এই কৌশলকে নতুন বলে দাবি করছেন, তবে তা জুলিও ডুয়ের শতবর্ষ পুরনো ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। হেগসেথও বেসামরিক মনোবল ভাঙার ওপর জোর দিয়েছেন এবং বলেছেন, শত্রুর মনোবল ভেঙে দেওয়াই তাদের লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেছেন, ইরানের জনগণ এই সুযোগ কাজে লাগাবে। প্রেসিডেন্ট ট্রাম্পও জানিয়েছেন, এখনই তাদের সময়। এই কৌশল কতটা কার্যকর হবে, তা সময়ই বলে দেবে।





