রংপুর বিভাগ

পেট্রোল পাম্পে নয়, মুদি দোকানে! যা ঘটল নবাবগঞ্জে…

দিনাজপুরের নবাবগঞ্জে এক অবাক করা কাণ্ড। পেট্রোল পাম্পে নয়, খোদ এক মুদি দোকানে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছিল পেট্রোল! মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান দাউদপুর বাজার এলাকায় এই অভিযান চালান।

দাউদপুর ইউনিয়নের লাউগাড়ী গ্রামের দিলশাদ আলী নামে এক মুদি দোকানি প্রতি লিটার পেট্রোল ৩৫০ টাকা দরে বিক্রি করছিলেন। এই অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সরকারি নিয়ম ভেঙে এমন অতিরিক্ত দামে বিক্রির দায়ে দিলশাদ আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এই ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এমন ঘটনা ভবিষ্যতে আর ঘটবে কিনা, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button