আন্তর্জাতিক
বৈরুতে ইসরাইলি হামলায় রক্ত ঝরলো, আহত ২১! কি হচ্ছে এখানে?

লেবাননের রাজধানী বৈরুত ও এর আশেপাশে ভয়াবহ ইসরাইলি হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত ২১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, বৈরুতের জনা এলাকায় ইসরাইলি বিমান হামলায় পাঁচজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। পৃথক এক হামলায় রাজধানীর দক্ষিণে খালদেহ এলাকায় একটি গাড়িতে আঘাত হানলে দুজন প্রাণ হারান এবং তিনজন আহত হন। এই ঘটনায় পুরো এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।





