মেহেরপুরে চলল ডিজেলের মহোৎসব! যা ঘটল রাতে জানলে চমকে যাবেন!

দেশের বাজারে যখন জ্বালানি তেলের অস্থিরতা, ঠিক সেই সময়েই মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ শালিকা গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করে রাখা ৫ হাজার ৩৭৫ লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমানের নেতৃত্বে সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি টিম দক্ষিণ শালিকা গ্রামের পশ্চিম পাড়ায় ফারাবী ট্রেডার্সে এই অভিযান চালায়। প্রতিষ্ঠানটির মালিক আবু সুফিয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, দক্ষিণ শালিকা গ্রামের একটি দোকানের গোডাউন থেকে ২৫টি বড় ব্যারেলে এই বিপুল পরিমাণ ডিজেল অবৈধভাবে মজুত করা হয়েছিল। এই ঘটনায় ফারাবী ট্রেডার্সের মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জড়িত অন্যদেরও খুঁজে বের করার চেষ্টা চলছে। এই বিপুল পরিমাণ ডিজেল জব্দ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।





