খেলা
বিশ্বকাপের আগে দাপুটে জয় ব্রাজিলের, যা ঘটল রাতে জানলে অবাক হবেন!

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে শক্তিশালী পারফরম্যান্স দেখিয়ে জয় তুলে নিয়েছে ব্রাজিল। ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল। ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করে ব্রাজিল। প্রথমার্ধের যোগ করা সময়ে দানিলো সান্তোস গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে ক্রোয়েশিয়া সমতায় ফিরলেও পেনাল্টি থেকে ইগর থিয়াগো এবং শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে জয় নিশ্চিত করে সেলেসাওরা। এই জয় বিশ্বকাপের আগে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।





