আন্তর্জাতিক
যুদ্ধ বন্ধে বিশেষ শর্ত! যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে যা জানালো ইরান!

চলমান যুদ্ধ শেষ করতে ইরান বিশেষ শর্ত দিয়েছে। দেশটির প্রেসিডেন্ট মাসদু পেজেশকিয়ান জানিয়েছেন, কিছু শর্ত পূরণ হলেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে তাদের সদিচ্ছা রয়েছে। তিনি বলেন, ভবিষ্যতে আগ্রাসন যেন আর না ঘটে, সেই নিশ্চয়তা প্রয়োজন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা অনুযায়ী, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তার সঙ্গে টেলিফোনে আলাপকালে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এ কথা জানান। তিনি আরও বলেন, আমরা উত্তেজনা বা যুদ্ধ চাইনি, পরিস্থিতি স্বাভাবিক করার একমাত্র সমাধান হলো আক্রমণ বন্ধ করা। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও ইঙ্গিত দিয়েছেন যে যুদ্ধ শীঘ্রই শেষ হতে পারে।





