আন্তর্জাতিক

ইরানের যা ধ্বংস হয়েছে… পুনর্গঠনে লাগবে ২০ বছর!

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সম্মিলিত হামলার পর ইরানের পুনর্গঠন প্রক্রিয়া শেষ হতে অন্তত ১৫ থেকে ২০ বছর সময় লাগবে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (স্থানীয় সময়) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন। ট্রাম্প বলেন, ‘আমরা ইরানের সবকিছু ধ্বংস করে দিতে চেয়েছি এবং তাতে আমরা সফল হয়েছি। তাদের যা কিছু আছে, তা পুনর্গঠন করতে তাদের প্রায় ১৫ থেকে ২০ বছর সময় লাগবে।’ তিনি আরও জানান, ইরানের এখন আর কোনো নৌবাহিনী, সামরিক বাহিনী, বিমানবাহিনী, শক্তিশালী টেলিযোগাযোগ ব্যবস্থা. বিমান-বিধ্বংসী ব্যবস্থা অথবা কোনো উল্লেখযোগ্য নেতা অবশিষ্ট নেই। আলোচনার ব্যাপারে ট্রাম্প বলেন, ইরান আলোচনায় বসলে ভালো, তবে না বসলেও তাতে কিছু যায় আসে না। আলজাজিরা।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button