ব্রাজিলে খেলোয়াড়রা পিষ্ট হন! নেইমারের বিস্ফোরক স্বীকারোক্তিতে তোলপাড়

ব্রাজিলের ফুটবলে একজন খেলোয়াড় হিসেবে টিকে থাকা কতটা কঠিন, তা নিয়ে মুখ খুলেছেন তারকা ফুটবলার নেইমার জুনিয়র। তিনি জানিয়েছেন, দেশটির মানুষের প্রত্যাশার চাপ এতটাই বেশি যে একজন খেলোয়াড়কে আক্ষরিক অর্থেই ‘পিষ্ট’ হয়ে যেতে হয়। নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে নেইমার এই মন্তtব্য করেন, যা ফুটবল বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
চোট কাটিয়ে সম্প্রতি মাঠে ফেরা নেইমার বলেন, “ব্রাজিলে এই জীবনটা খুব কঠিন। মানুষ আপনাকে আক্ষরিক অর্থেই পিষ্ট করে ফেলে। তারা বুঝতে চায় না যে আপনিও একজন সাধারণ মানুষ। আমারও আপনাদের মতোই আবেগ আছে, আমিও কষ্ট পাই, ব্যথায় নীল হই। আমারও মেজাজ খারাপ হয়, আমিও কাঁদি। তাহলে কেন আমি সাধারণ মানুষের মতো কাজগুলো করতে পারব না?”।
২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নেইমার নিজের লক্ষ্যের কথাও শুনিয়েছেন। তিনি বলেন, “বিশ্বকাপ খুব কাছে চলে এসেছে। এ সময় সবাইকে নিজেদের সেরা ছন্দে থাকতে হবে। চলো এগিয়ে যাই!”। তিনি নিজের ফিটনেস নিয়েও আত্মবিশ্বাসী এবং আসন্ন ম্যাচগুলোতে ভালো করার ব্যাপারে আশাবাদী।





