আন্তর্জাতিক
রাশিয়ার প্রেসিডেন্টের হঠাৎ মধ্যপ্রাচ্য সফর! জানা গেল গোপন উদ্দেশ্য

মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ফোনালাপে তারা মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের জন্য জরুরি আহ্বান জানান। বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়, দুই নেতা এই অঞ্চলের সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন, বিশেষ করে বেসামরিক নাগরিকদের প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির বিষয়টি তাদের আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে। উভয় রাষ্ট্রপ্রধান যত দ্রুত সম্ভব এই সংঘাত বন্ধের ওপর জোর দিয়েছেন এবং জানিয়েছেন যে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর ন্যায়সংগত স্বার্থ রক্ষা করে কূটনৈতিক আলোচনার মাধ্যমেই এই সংকটের সমাধান করতে হবে।





