রংপুর বিভাগ
সারাদেশে বিমান চলবে! লালমনিরহাট বিমানবন্দর নিয়ে বড় ঘোষণা

দেশের আকাশপথে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হতে চলেছে। বগুড়া স্টলপোর্ট ও লালমনিরহাট বিমানবন্দরকে অভ্যন্তরীণ বিমানবন্দর হিসেবে চালু করার পরিকল্পনা করছে সরকার। মঙ্গলবার জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এই তথ্য নিশ্চিত করেছেন।
মন্ত্রী জানান, বর্তমানে সৈয়দপুর বিমানবন্দরকে আঞ্চলিক বিমানবন্দরে রূপান্তরের কাজ চলছে। এর জন্য আন্তর্জাতিক মানের টার্মিনাল ভবন নির্মাণ, রানওয়ে সম্প্রসারণসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়েছে এবং পরিকল্পনাও প্রস্তুত। এর পাশাপাশি, বগুড়া ও লালমনিরহাটের বিমানবন্দর দুটিকে অভ্যন্তরীণ রুটে চালু করার প্রস্তুতি চলছে। এই উদ্যোগগুলো দেশের বিমান যোগাযোগে এক নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।





