আন্তর্জাতিক

ইরান-ইসরাইল যুদ্ধ নিয়ে বিশ্ব কাঁপানো ঘোষণা! কী আছে এই ৫ দফায়?

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে চীন ও পাকিস্তান একজোট! দুই দেশ ইরানের সঙ্গে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত থামাতে জরুরি যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার আহ্বান জানিয়েছে। হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিশ্চিত করার ওপরও তারা জোর দিয়েছে। গতকাল বেইজিংয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

যৌথ বিবৃতিতে বলা হয়, বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য সামরিক পদক্ষেপ নয়, বরং সংলাপ ও কূটনীতিই একমাত্র পথ। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধার কারণে বৈশ্বিক অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব পড়ছে, তা কাটিয়ে ওঠার ওপরও গুরুত্ব আরোপ করা হয়েছে।

চীন-পাকিস্তানের পাঁচ দফা উদ্যোগগুলো হলো:
১. মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধ বন্ধ এবং সংঘাতের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
২. ইরান ও উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত শান্তি আলোচনা শুরু; সব পক্ষকে এতে সমর্থনের আহ্বান।
৩. বেসামরিক জনগণ ও জ্বালানি অবকাঠামোসহ অসামরিক লক্ষ্যবস্তুতে হামলা বন্ধ।
৪. হরমুজ প্রণালীতে বাণিজ্যিক ও বেসামরিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা।
৫. জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে একটি টেকসই শান্তি কাঠামো গড়ে তোলা।

এই উদ্যোগগুলো যুদ্ধ বন্ধ করে শান্তি ফিরিয়ে আনতে কতটা কার্যকর হবে, তা সময়ই বলে দেবে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button