ড. ইউনুসকে বই উপহার দিয়ে যা বললেন আবিদুল ইসলাম, চমকে যাবেন!

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে নিজের লেখা বই ‘স্ফুলিঙ্গ থেকে দাবানল’ উপহার দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ রাজনীতিবিদ ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা আবিদুল ইসলাম খান। মঙ্গলবার বিকেলে ইউনুস সেন্টারে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বইটি পৌঁছে দেওয়ার পর ড. ইউনূস আনন্দ প্রকাশ করেন এবং লেখককে ধন্যবাদ জানান।
আবিদুল ইসলাম খান জানান, ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা হলো অপশাসন, স্বৈরশাসন ও মানুষের মুখ চেপে ধরার বিরুদ্ধে এক দীর্ঘ আপসহীন সংগ্রাম।’ তিনি বলেন, ‘জুলাই আমার কাছে সম্মানের, জুলাই বিক্রয়যোগ্য নয়।’ রক্তস্নাত জুলাইয়ের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে লেখা বইটি তিনি ড. ইউনূসের হাতে তুলে দিয়েছেন। প্রায় আধা ঘণ্টাব্যাপী এই সাক্ষাতে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন প্রেক্ষাপট নিয়েও আলোচনা হয়। আবিদুল ইসলাম খান আরও বলেন, ‘জুলাই কারো একার নয়, জুলাই সবার। তাই একপাক্ষিক বয়ান নয়, সব পক্ষের বয়ান শুনতে হবে। তবেই জুলাইয়ের প্রকৃত ইতিহাস ধারণ করা সম্ভব।’ তিনি উল্লেখ করেন, সকল ভিন্নমতের মাঝেও জুলাই ঐক্যের প্রতীক এবং এই চেতনা ধারণ করে গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।





