মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে হামলা! যা ঘটল রাতে…

মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করার মারাত্মক হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের কর্মী ও আশপাশে বসবাসকারী সাধারণ মানুষকে দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আইআরজিসি-র বিবৃতির বরাত দিয়ে ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, লক্ষ্যবস্তু নির্ধারণ ও নজরদারির মূল কারিগর যুক্তরাষ্ট্রের আইসিটি ও এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) কোম্পানিগুলো। তাই এখন থেকে এই প্রতিষ্ঠানগুলো তাদের ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে গণ্য হবে। আইআরজিসি জানিয়েছে, আগামীকাল স্থানীয় সময় রাত ৮টা থেকে বোয়িং, টেসলা, মেটা, গুগল ও অ্যাপলসহ অন্তত ১৫টি মার্কিন প্রতিষ্ঠানে হামলা চালানো হতে পারে। হামলার আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকাগুলো থেকে জরুরি ভিত্তিতে লোকজনকে সরে যেতে বলা হয়েছে।
এই ঘটনায় মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর হামলার সম্ভাবনাকে কেন্দ্র করে স্থানীয় জনগণ এবং কর্মীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।





