শহীদ মীর মুগ্ধের বাবার পাশে প্রধানমন্ত্রী! যা বললেন তিনি…

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ মীর মুগ্ধের বাবা মীর মুস্তাফিজুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন মুস্তাফিজুর রহমানকে দেখতে যান প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মুস্তাফিজুর রহমানের পরিবারের সঙ্গে কথা বলেন এবং আর্থিক সহায়তা পৌঁছে দেন। চিকিৎসকদের বরাত দিয়ে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী তার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন। এই খবরে মুস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেছেন এবং তার বড় ভাই দিপ্ত প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, গত ৩০ মার্চ মীর মুস্তাফিজুর রহমানের হার্টে রিং পরানো হয়েছিল। বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরীর নেতৃত্বে একটি চিকিৎসক দল সফল অস্ত্রোপচার সম্পন্ন করে। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শহীদ মুগ্ধের বাবার অসুস্থতার খবর পাওয়ার পর পরই বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার চিকিৎসার খোঁজখবর নিতে এবং পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।





