খেলা
বিগব্যাশে বাজিমাত! বাংলাদেশি স্পিনারের এমন কীর্তি জানলে অবাক হবেন

অস্ট্রেলিয়ার বিগব্যাশে বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেনের দারুণ পারফরম্যান্স তাকে তাসমানিয়ার বর্ষসেরা বিগব্যাশ ক্রিকেটারের মনোনয়ন এনে দিয়েছে। হোবার্ট হ্যারিকেন্সের হয়ে তিনি ১২ ম্যাচে ১৫ উইকেট শিকার করে টুর্নামেন্টের সপ্তম সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন। তার এই ধারাবাহিক নৈপুণ্য ও দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই ক্রিকেট তাসমানিয়া তাকে এই সম্মানজনক মনোনয়ন দিয়েছে। রিশাদের সঙ্গে এই তালিকায় আরও আছেন নিখিল চৌধুরী, ক্রিস জর্ডান ও নাথান এলিস। প্রথমবার বিগব্যাশে খেলার সুযোগ পেয়েই রিশাদ তার ৭.৮২ ইকোনমিতে ১৫ উইকেট শিকার করে নিজের জাত চিনিয়েছেন। যদিও তার দল প্লে অফ রাউন্ড থেকে ছিটকে যাওয়ায় চ্যাম্পিয়ন হতে পারেনি, তবে রিশাদের পারফরম্যান্স বাংলাদেশি ক্রিকেটের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।





