আন্তর্জাতিক
ট্রাম্পের শর্তে শেষ হবে যুদ্ধ? মার্কিন মন্ত্রীর বিস্ফোরক ঘোষণা, জানুন বিস্তারিত!

আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি চুক্তি করতে আগ্রহী। তবে, যদি কোনো চুক্তি না হয়, তাহলে পারমাণবিক বোমার মাধ্যমে আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত রয়েছে আমেরিকা। হেগসেথ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইরান যুদ্ধ কেবলমাত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া শর্ত মেনেই শেষ হবে। তিনি আরও উল্লেখ করেন যে, হরমুজ প্রণালি ঘিরে এই মুহূর্তে আন্তর্জাতিক উত্তেজনা বাড়ছে এবং কিছু দেশের উচিত এই গুরুত্বপূর্ণ জলপথ উন্মুক্ত রাখতে সক্রিয় হওয়া। এই খবর আল জাজিরা পরিবেশন করেছে।





